বীজগণিতীয় প্রতীক , চলক , সহগ , সূচক , রাশি ওপদ
১ . নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় ?
(i) 9x
সমাধানঃ
9x হচ্ছে ৯xx বা, xx9 অর্থাৎ এক্স এর 9 গুণ।
(ii) 5x+3
সমাধানঃ
x এর 5 গুণের সাথে 3 যোগ।
(iii) 3a+4b
সমাধানঃ
a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ।
(iv) 3axbx4c
সমাধানঃ
a এর 3 গুণ, b এবং c এর 4 গুণ এর গুণফল।
(v) 4x+5y
2
সমাধানঃ
x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক। (vi) 7x-3y
4
সমাধানঃ
x এর 7 গুণের থেকে y এর 3 গুণের বিয়োগফলের এক চতুর্থাংশ।
(vii) x/3+y/3-z/5
সমাধানঃ
x কে 3 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ।
(viii) 2x-5y+7z
সমাধানঃ
x এর দ্বিগুণের থেকে y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ।
(ix)..2/3(x+y+z)
সমাধানঃ
x, y এবং z এর সমষ্টির দুই-তৃতীয়াংশ।
(x) ac-bx
7
সমাধানঃ
a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের এক-সপ্তমাংশ।
২ . +,-, x ,÷ চিহ্নের সাহায্যে লেখঃ
(i) x এর চারগুণের সাথে y এর পাঁচগুণ যোগ
সমাধানঃ
x এর 4 গুণ হলো 4x এবং y এর 5 গুণ হলো 5y ∴ নির্ণেয় যোগ =4x+5y
(ii) a এর দ্বিগুণের থেকে b বিয়োগ
সমাধানঃ
a এর দ্বিগুণ হলো 2a ∴ নির্ণেয় বিয়োগ =2a-b
(iii) একটি সংখ্যার তিনগুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ।
সমাধানঃ
মনে করি , একটি সংখ্যা x, যার তিনগুণ হলো 3x এবং অপর একটি সংখ্যা y, যার দ্বিগুণ হলো 2y ∴ নির্ণেয় যোগ = 3x+2y
(iv) একটি সংখ্যার চারগুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ
সমাধানঃ
মনে করি , একটি সংখ্যা x, যার চারগুণ হলো 4x এবং অপর একটি সংখ্যা y যার তিনগুণ হলো 3y ∴ নির্ণেয় বিয়োগ =4x-3y
(v) a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ
সমাধানঃ
a থেকে b এর বিয়োগফল হলো a-b এবং a ও b এর যোগফল হলো a+b ∴ নির্ণেয় ভাগফল = a-b a+b
(vi) x কে y দ্বারা ভাগ করে ভাগফললের সাথে 5 যোগ
সমাধানঃ
x কে y দ্বারা ভাগ করলে ভাগফল হলো x/y ∴ নির্ণেয় যোগ =x/y+5
(vii) 2 কে x দ্বারা , 5 কে y দ্বারা , 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ
সমাধানঃ
2 কে x দ্বারা ভাগ করলে ভাগফল হলো 2/x এবং 5 কে y দ্বারা ভাগ করলে ভাগফল হলো 5/y এবং 3 কে z দ্বারা ভাগ করলে ভাগফল হলো 3/z ∴ নির্ণেয় যোগ =2/x+5/y+3/z
(viii) a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ
সমাধানঃ
a কে b দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল হলো a/b ∴ নির্ণেয় যোগ =a/b+3
(ix) p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুনফলের সাথে r যোগ
সমাধানঃ
p কে q দ্বারা গুণ করলে গুণফল হয় pq∴ নির্ণেয় যোগ=pq+r
৩ . 2x+3y÷ 4x-5yx8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী ?
সমাধানঃ
2x+3y÷4x ✕ 8y রাশিটিতে ৩টি পদ আছে। পদগুলো হলো 2x, 3y÷4x এবং 5y✕ 8y
৪ . রাশির পদ সংখ্যা নির্ণয় করঃ
(i) 7xy
সমাধানঃ
7xy রাশিটি একটি একপদী রাশি। অর্থাৎ, 7xy রাশির প্পদ সংখ্যা 1টি।
(ii) 2a+b
সমাধানঃ
2a+b রাশিটি একটি দ্বিপদী রাশি। রাশিটিতে 2a, b দুইটি পদ আছে। সুতরাং, 2a+b রাশির পদ সংখ্যা 2টি।
(iii) x-3y+5z
সমাধানঃ
x-3y+5z রাশিটি একটি ত্রিপদী রাশি। রাশিটিতে x, 3y, 5z তিনটি প্পদ আছে। সুতরাং, x-3y+5z রাশির পদ সংখ্যা 3টি।
(iv) 5a+7b✕ x-3c ÷y
সমাধানঃ
5a+7b✕ x-3c ÷y রাশিটি একটি ত্রিপদী রাশি। রাশিটিতে 5a, 7b✕ x, 3c ÷y তিনটি পদ আছে। সুতরাং, 5a+7b✕ x-3c ÷y রাশির পদসংখ্যা 3টি।
(v) x+5x ✕ b-3y ÷c
সমাধানঃ
x+5x ✕ b ÷c রাশিটি একটি ত্রিপদী রাশি। রাশিটিতে x, 5x ✕ b, 3y ÷c তিনটি পদ আছে। সুতরাং, x+5x ✕ b-3y ÷c রাশির পদ সংখ্যা 3টি।
৫.
(ক) প্রত্যেক পদের সহগ নির্ণয় করঃ
(i) 6b
সমাধানঃ
6b=6 ✕ b ∴ b এর সহগ 6
(ii) xy
সমাধানঃ
xy=1✕xy∴ xy এর সহগ 1
(iii) 7ab
সমাধানঃ
7ab=7✕ab∴ ab এর সহগ 7
(iv) 2x+5ab
সমাধানঃ
2x=2✕x∴ x এর সহগ 2 5ab=5✕ab∴ ab এর সহগ 5
(v) 2x+8y
সমাধানঃ
2x=2✕x∴ x এর সহগ 2 8y=8✕y y এর সহগ 8
(vi) 14y-4z
সমাধানঃ
14y=14✕y ∴ y এর সহগ 14 -4z=-4✕z∴ z এর সহগ -4
(vii) -1/2 xyz
সমাধানঃ
-1/2 xyz =-1/2✕xyz xyz এর সহগ -1/2
( খ) x এর আক্ষরিক সহগ নির্ণয় করঃ
(i) ax
সমাধানঃ
ax=a✕x x এর সহগ a
(ii) ax+3
সমাধানঃ
ax=a ✕ x x এর সহগ a
(iii) ax+bz
সমাধানঃ
ax=a✕x x এর সহগ a
(iv) pxy
সমাধানঃ
Pxy=py✕x x এর সহগ py
৬. একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে, নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখঃ
(i) 3y
সমাধানঃ
3y হলো 3টি বইয়ের দাম।
(ii) 7x
সমাধানঃ
7x হলো 7টি কলমের দাম।
(iii) x+9y
সমাধানঃ
X+9y হলো একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি।
(iv) 5x+8y
সমাধানঃ
5x+8y হলো 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি।
(v) 6y+3x
সমাধানঃ
6y+3x হলো 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টি।
৭.
(ক) একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে,
(i) পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত?
সমাধানঃ
পাঁচটি খাতার দাম 5x টাকা। এবং, ছয়টি পেন্সিলের দাম 6y টাকা।∴ পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম (5x+6y) টাকা।
(ii) আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম
সমাধানঃ
আটটি পেন্সিলের দাম 8y টাকা। তিনটি রাবারের দাম 3z টাকা।∴ আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম (8y+3z) টাকা।
(iii) দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত?
সমাধানঃ
দশটি খাতার দাম 10x টাকা। পাঁচটি পেন্সিলের দাম 5y টাকা। এবং দুইটি রাবারের দাম 2z টাকা।∴ দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম (10x+5y+2z) টাকা।
(খ) এক হালি কলার দাম x টাকা হলে,
(i) 5 হালি কলার দাম কত?
সমাধানঃ
5 হালি কলার দাম 5x টাকা.
(ii) 12টি কলার দাম কত?
সমাধানঃ
এক হালি কলার দাম x টাকা অর্থাৎ, 4টি কলার দাম x টাকা∴ 1টি কলার দাম x/4 টাকা∴ 12টি কলার দাম 12x/4 টাকা বা 3x টাকা।
৮. সঠিক উত্তরটি খাতায় লেখঃ
(i) x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে?
(ক) 2x+5 (খ) 2x-5
(গ) x/2+5 (ঘ) 5-2x উত্তরঃ খ
(ii) a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে?
(ক) 3a+xy (খ) 3x+ay
(গ) ax+3y (ঘ) ay+3x উত্তরঃ ক
(iii) a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে?
(ক) ac+bx (খ) bc+ax
(গ) ac-bx (ঘ) bx-ac উত্তরঃ গ
শেয়ার করুন
0 coment rios: